মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন ৭ জন আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন ৭ জন আক্রান্ত
সারা দেশে আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৬২ জন নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজর ৮৬২ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৪২ জরে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। গতকাল মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। এসময় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়েও কারো মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬ হাজার ৮৪২ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১১০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১০৭টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ২.৭২ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যতিত প্রত্যেকেই সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ২১৮টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ৩৪৬টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৪২ জন। জেলায় বর্তমানে ১৪৪ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এরমধ্যে হোম আইসোলেশনে আছে ১৩৬ জন ও হাসপাতাল আইসোলেশনে ৮ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এরমধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় মেহেরপুরে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৮২টি নমুনার ফলাফল প্রকাশ করে। এরমধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৭৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৮৭ শতাংশ। নতুন আক্রান্ত চারজনের মধ্যে মেহেরপুর সদর উপজেলা ৩ জন ও গাংনী উপজেলার ১ জন রয়েছে। বর্তমানে মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে ৩৪ জন চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১০৯ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এনিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৬ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছে। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশালে তিনজন ও রংপুর বিভাগে একজন মারা গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী