মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা সংকটের সময়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২১ ইং
করোনা সংকটের সময়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েক মাস পরে সশরীরে চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভার শুরুতেই কার্যবিরণী ও আইনশৃঙ্খলাবিষয়ক জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সকলকেই কাজ করতে হবে। প্রায় দেড় বছর পর আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ভ্যাকসিন কার্যক্রমও দ্রুতগতিতে চলছে। চুয়াডাঙ্গায় ইতোমধ্যে কয়েক লাখ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আমরা আশা রাখি স্বাস্থ্যবিধি মেনে চললে এবার করোনাভাইরাসের সংক্রমণ শূন্যে নেমে আসবে। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মাদক প্রতিরোধের বিষয়ে বলেন, সময় যেটিই হোক, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। মাদকবিরোধী অভিযান বাড়াতে হবে। তিনি আরও বলেন, করোনভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর দিন-রাত মাঠ পর্যায়ে কাজ করছে। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী