মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে করোনা শনাক্তের হার ৭ শতাংশে নেমেছে

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২১ ইং
দেশে করোনা শনাক্তের হার ৭ শতাংশে নেমেছে
চুয়াডাঙ্গায় নতুন করে সাতজন ও মেহেরপুরে একজন কোভিডে আক্রান্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৮ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩২৭ জন নিজস্ব প্রতিবেদক: সারা দেশে করোনা শনাক্তের হার নেমে দাঁড়িয়ছে ৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এসময় দেশে মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মেহেরপুরেও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ জনের শরীরে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬ হাজার ৮২৩ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন রয়েছে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৯৯ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৯২টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৭.০৭ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন ১৪ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭৩ জন। গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৯১৭টি, প্রাপ্ত ফলাফল ২৭ হাজার ৮৩৪টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮২৩ জন। জেলায় বর্তমানে ২৪১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ২৩০ জন ও হাসপাতাল আইসোলেশনে ১১ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শনিবার জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গতকাল সিভিল সার্জন অফিস করোনা পরীক্ষার ৫৪ টি ফলাফল প্রকাশ করে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার একটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৫৩ টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ। বর্তমানে মেহেরপুরে ৩২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এর মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১০ জন রয়েছে। এখন পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৮ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৮৮০ জনে। এর আগে গত ৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ১ হাজার ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ২৬ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন, বরিশালে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী