মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২১ ইং
প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন
চুয়াডাঙ্গায় আর্থিক অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় ক্যানসার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ সারা বাংলাদেশে যে উদ্যোগ নিয়েছেন, বিগত আমলে কোনো সরকার তা নিতে পারেনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবরকম সেবা চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন।’ চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী