মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে হবে

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২১ ইং
আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে হবে
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। ইতোমধ্যে পার্কের কাজ শুরু হয়েছে। মাটির কাজ চলছে, আমরা শিশুদের বিনোদনসহ বধ্যভূমির ইতিহাস জানাতে চাই। বধ্যভূমি নিয়ে কেউ নোংরামি করবেন না। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বিএনপি ও জামায়াতের কর্মীরা তালেবানের আফগানিস্তান দখল দেখে নানা স্বপ্নে বিভর। তারা এ দেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। কিন্তু বিএনপি-জামায়াত জানে না বঙ্গবন্ধুর একজন কর্মী বেঁচে থাকতেও তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। সে জন্য এখন থেকে তৃণমূলের মানুষের সাথে সংযোগ রক্ষা করে জনপ্রিয়তা ধরে রাখুন। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে রক্ষার দায়িত্বও আমাদের। কোনো অপশক্তির কাছে আমরা মাথানত করব না। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আবু মুছা, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, তরিকুল ইসলাম, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জহুরুল ইসলাম স্বপন, সোনা উল্লা, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, নুরুল ইসলাম দিপু, ওয়াসিকুর রহমান ওল্টু, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, শেখ কামরুজ্জামান শামিম, পরিমল কুমার ঘোষ কালু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা হাসান, সাকিব, টিটন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী