বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণের বার আটক

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২১ ইং
প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণের বার আটক
দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকার ১১টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সকাল সোয়া ৭টার দিকে স্বর্ণের বারগুলো আটক করা হয়। চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বিজিবির একটি টহল দল জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর মেইন পিলারের ৮৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর আমবাগানের কাছে ওঁৎ পেতে থাকে। এসময় বাইসাইকেল চালিয়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করলে লোকটি তাঁর বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি খুলে ৩ কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি উন্নতমানের স্বর্ণের বার ও একটি বাইসাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা। তিনি আরও জানান, আটককৃত স্বর্ণ দর্শনা থানায় হস্তান্তর করে নায়েক সুবেদার আবুল কালাম আজাদ বাদী হয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রনহমান ফিজুরকে পলাতক আসামি করে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত