মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘এতিমখানার জন্য যত টাকা লাগে, আমি দেব’

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২১ ইং
‘এতিমখানার জন্য যত টাকা লাগে, আমি দেব’
চুয়াডাঙ্গায় হাফেজিয়া লিল্লাহ বোর্ডিংয়ে নগদ অর্থ প্রদান করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলবাজার এতিমখানা হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও কারিগরি শিক্ষাগারের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। হাটি-হাটি পা পা করে প্রতিষ্ঠানটি ৪৮ বছর পার হলেও তার অবকাঠামোগত দৃশ্যমান তেমন কোনো উন্নতি হয়নি। অথচ এখান থেকে প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে হাফেজিয়া লিল্লাহ বোর্ডিংয়ে ভর্তি হয়ে ৩০ পারার হাফেজ হচ্ছে অসংখ্য ছাত্র। এর পাশাপাশি তারা সাধারণ শিক্ষাও লাভ করতে পারছে এই প্রতিষ্ঠান থেকে। এসব কার্যক্রমের কথা জেনে চুয়াডাঙ্গা-১ আসনের সদস সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মিয়া এতিম শিশুদের নির্বিঘ্নে থাকা-খাওয়া ও আবাসানের সুব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি অগ্রীম ১ লাখ টাকাও প্রদান করেন প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গা রেলবাজার এতিমখানা হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও কারিগরি শিক্ষাগারের অবকাঠামোগত উন্নয়নের জন্য যত টাকা লাগে, আমি দেব। তবুও এতিমখানা হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং বন্ধ হতে দেব না।’ এমপি ছেলুন জোয়ার্দ্দারের প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল সোমবার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়নের জন্য দ্বিতীয় দফায় আবারও কনস্ট্রকশনের কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের জহুরুল হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক শাহারিন হক মালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সেখ গোলাম মোস্তফা মাস্তার, প্রচার সম্পাদক রেজাউল হক জোয়ার্দ্দার রেজাসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী