চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আরও ৮ জন আক্রান্ত
- আপলোড তারিখঃ
৩০-০৮-২০২১
ইং
দেশে করোনায় ৮৯ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
নিজস্ব প্রতিবেদক:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর দ্বিতীয় দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আজও একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩ হাজার ৯৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৬ হাজার ৪৬৬ জন। এদিকে, চুয়াডাঙ্গায় টানা পাঁচদিন পর করোনা আক্রান্ত একজেরন মৃত্যু হয়েছে। একই সময়ে করোনান উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। এই ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের শরীরে। যা চলতি মাসের সর্বোনিন্ম শনাক্ত। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় টানা পাঁচদিন পর করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। গত পাঁচদিনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অভস্থায় অপর একজনের মৃত্যু হয়েছে। এদিনে নতুন করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা চলতী আগস্ট মাসের এক দিনে সর্বোনিন্ম শনাক্ত। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৬ জনে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। গতকাল রোববার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৭০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৬৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২.৮৫ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে নতুন করে ৩০ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২.৮৫ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৭ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ২০০ টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ৫০৮টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬৯৬ জন। জেলায় বর্তমানে ৪৭০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৪৪৮ জন ও হাসপাতাল আইসোলেশনে ২২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে সদর উপজেলার ২ জন, গাংনী উপজেলার ২ জন ও মুজিবনগরে ২ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল রোববার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১০৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫.৬০ শতাংশ। নতুন আক্রান্ত ৬ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪০ জন। এর মধ্যে সদর উপজেলার ৫৭ জন, গাংনীর ৫৯ জন এবং মুজিবনগরে ২৪ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারা দেশ:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর দ্বিতীয় দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ১৫ জনে। গতকাল শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন। গতকাল রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৯৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪১ জন ও মহিলা ৪৮ জন। যাদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।
কমেন্ট বক্স