মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাছের পোনা অবমুক্তককরণসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২১ ইং
মাছের পোনা অবমুক্তককরণসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সমীকরণ প্রতিবেদন: ২৭ আগস্ট-৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পৃথক আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্যে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল সভাপতিত্ব করেন। সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারে অন্য বছরের মতো জমকালো আয়োজন সম্ভব হচ্ছে না। তবে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, ১ম দিন শনিবার মাইকিং, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা করা। ২য় দিন রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী, ব্যক্তি, উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তককরণ। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়নবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ৩য় দিন প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মতবিনিময় সভা করা হবে। ৪র্থ দিন গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষবিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে। ৫ম দিনও এ কার্যক্রমসহ মৎস্য সেক্টরের উন্নয়ন চিত্র প্রদর্শন করা হবে। ৬ষ্ঠ দিনে সুফলভোগীর প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের সমাপ্তি করা হবে। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সদর উপজেলার সদ্য সাবেক (ঢাকায় পদায়িত) সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্তকর্তা মোহা. হামিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি সাংবাদিকদের সামনে মৎস্য সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলায় যে পরিমাণ মাছ চাষ হয়, তা চাহিদার তুলনায় মাছের উৎপাদন বেশি হচ্ছে। আলমডাঙ্গায় উৎপাদন ৭৯৬২৩.০০ মেট্রিক টন ও চাহিদা ৭৫৬০.২০ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকে ৪০২.০০ মেট্রিক টন মাছ। এসময় উপস্থিত ছিলেন মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার। হাবিবুর রহমানের উপস্থাপনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জামসিদুল হক মুনি, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসম্পাদক রুনু খন্দকার, সাংবাদিক গোলাম সরোয়ার সদু, শরিফুল ইসলাম রোকন, আতিক বিশ্বাস, তানভীর সোহেল, নাহিদ হাসান প্রমুখ। জীবননগর: ``‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর থানার এসআই সাইদুজ্জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ, মাজেদুল মিল্টন, মনিরুল ইসলাম প্রমুখ। মেহেরপুর: ``জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা মৎস্য অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। স্থানীয় সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। গাংনী: ``মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (ইউএনও) সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি খানম। সভায় বক্তব্য দেন গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। সপ্তাহব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা ও পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ এবং ভিডিও কনফারেন্সিং। ঝিনাইদহ: ``‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুপুরে জেলা মৎস্য ভবনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ সাংবাদিকদের ব্রিফ করেন। সংবাদ সম্মেলন থেকে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি সম্পকে সংবাদকর্মীদের অবহিত করা হয়। শনিবার থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। কালীগঞ্জ: ``ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় উপজেলা পরিষদের সেমিনারকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন। ২৮ শে আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহিবুল্লাহ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, দৈনিক নবচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমাদের নতুন সময়ের ফিরোজ আহম্মেদ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার আহসান কবির, ৭১ টিভির কালীগঞ্জ প্রতিনিধি মিশন হোসেন, ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ, সময়ের সমীকরণ প্রতিবেদক রিয়াজ মোল্ল্যা, সুজন হোসেন, হুমায়ন কবির সোহাগসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী