সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও খাদ্য-সমগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২১ ইং
দামুড়হুদায় বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও খাদ্য-সমগ্রী বিতরণ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার অটিস্টিক স্কুলের বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও খাদ্য-সম্যগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এই হুইল চেয়ার ও খাদ্য-সম্যগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম (ইনু), দামুড়হুদা অটিস্টিক স্কুলের সভাপতি এম. নুরুন্নবী প্রমুক। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলো।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন