মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২১ ইং
বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন
চুয়াডাঙ্গা জেলা মহিলা আ.লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী চক্রের অত্যন্ত সুপরিকল্পিত অভ্যুত্থান। উদ্দেশ্য ছিল রাষ্ট্রক্ষমতা দখল। এটি নিছক বিচ্ছিন্ন কিছু সেনা কর্মকর্তার তৎপরতা ছিল না। এর পেছনে ছিল দেশি-বিদেশি চক্র। বিচ্ছিন্ন কিছু সেনা কর্মকর্তার কর্মকাণ্ড হলে একনাগাড়ে একুশ বছর রাষ্ট্রক্ষমতা দখল করে রাখা সম্ভব ছিল না। আলোচনা সভায় তিনি পঁচাত্তর পরবর্তী সময়ের হিংসার রাজনীতি আর বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ঘটনা প্রবাহ তুলে ধরেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা ও বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তদন্ত কমিশন গঠন করে পনেরো আগস্টের ষড়যন্ত্রের নায়কদের বিচারের আওতায় আনার দাবিও জানান। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন সবসময়ই আপসহীন। তিনি হলেন বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। তিনি কোনোদিন ভাবতেও পারেননি, বাংলার বুকে তাকে হত্যা করা হতে পারে। অত্যন্ত সুপরিকল্পিত জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে পচাত্তরের ১৫ আগস্ট পরিবারের সদস্যসহ হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে সেদিন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত সফল হয়নি। সময়ের পরিক্রমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ আর কেবল স্বপ্ন নয়, এটি আজকের বাস্তবতা। বিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। বাংলাদেশের বুকে বঙ্গবন্ধুর খুনিদেরও বিচার করা হয়েছে।’ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন হেলা, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী বেগম, মহিলা নেত্রী ফরিদা ইয়াছমিন রিনা, শাহনেওয়াজ দুরি, আছিয়া বেগম, দিলরুবা খুকু, ময়না খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, জীবননগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সুলতানা লাখি, সাধারণ সম্পাদক রিজিয়া বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রশিদ, টুটুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১৫ আগস্টে জাতির পিতাসহ তাঁর পরিবারের যে সকল ব্যক্তিরা শাহাদাাত বরণ করেছেন এবং সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী