নিজেদের ক্ষুদ্র বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০২১
ইং
প্রয়াত আ.লীগ নেতা বুলবুলের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রয়াত মুস্তাফিজুর রহমান বুলবুলের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে দলের জন্য বুলবুলের মতো আদর্শবান, আন্তরিক ও নিবেদিত হতে হবে। জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে এগিয়ে নিতে তার মতো নেতা হওয়ার চেষ্টা করতে হবে। দলের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যদিয়ে বুলবুলের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব। মুস্তাফিজুর রহমান বুলবুল আওয়ামী রাজনীতিতে একটি ত্যাগী ও নিবেদিত নেতার উদাহরণ। তাঁর আদর্শকে অনুসরণ করলে বর্তমান আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে প্রকৃত অর্থেই শক্তিশালী করতে পারবে।
তিনি আরও বলেন, এ জন্য নিজেদের ক্ষুদ্র বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল ধারাকে অনুসরণ করতে হবে, কোনো পকেট রাজনীতি করা যাবে না। তাহলে গ্রুপিং বাড়বে, দল ক্ষতিগ্রস্ত হবে। দল ও দেশের স্বার্থে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা ও পৌর ওয়ার্ডের সকল সভাপতি/সাধারণ সম্পাদকগণ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেন, ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, ওয়ালির রকিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস।
কমেন্ট বক্স