বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন
- আপলোড তারিখঃ
২২-০৮-২০২১
ইং
জীবননগর ও উথলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণকালে এমপি টগর
জীবননগর অফিস:
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে জীবননগর উপজেলার ৪ শ জন অসহায়, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের নিজস্ব তহবিল থেকে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ দিয়েছেন এবং দেশকে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মহামারি করোনাকালে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, সেই সময়ে ও বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। তিনি আরও বলেন, কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। তারা অন্তঃসত্ত্বা নারী ও বঙ্গবন্ধুর নিষ্পাপ শিশুপুত্র রাসেলকেও হত্যা করা থেকে বিরত থাকেনি। কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি।
এমপি টগর বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কাজে যেতে পারছেন না। তাদের কথা বিবেচনা করেই চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী দেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনাদের বাড়ির আশেপাশের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন, জামাল হোসেন খোকন প্রমুখ।
উথলী:
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে শিয়ালমারি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। গতকাল শনিবার সকাল ১০টায় শিয়ালমারি গ্রামে বসবাসকারী ৬৫ জন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবনসহ প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী তুলে দেন তিনি।
খাদ্য-সামগ্রী বিতরণকালে এমপি টগর বলেন, আগস্ট মাস দেশের ইতিহাসে একটি শোকাবহ মাস। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অনেক সদস্যকে হত্যা করার মধ্যদিয়ে ইতিহাসে এক কলঙ্ক অধ্যায় সূচনা করেছে এক শ্রেণির কুচক্রী মহল। ২০০৪ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়। এতে আমাদের প্রিয় নেত্রী প্রাণে বেঁচে গেলেও মৃত্যুবরণ করে অনেক নেতা-কর্মী। এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আদিবাসীসহ সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আমার নির্বাচনী এলাকায় বসবাসকারী সকল নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম রতন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আমির হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স