মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২১ ইং
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সাংবাদিক ডালিমের ওপর হামলায় ঘটনায় প্রতিবাদ সমাবেশ অব্যাহত সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলার গণমাধ্যমকর্মীরা। চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতারা, চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা একাধিকবার বৈঠক করেছেন। জেলার বিভিন্ন স্থান এবং জেলার বাইরের বিভিন্ন উপজেলা ও জেলার গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতারা প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও সুশিল সমাজের প্রতিনিধিরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা প্রেসক্লাব ও ভালাইপুর সাংবাদিক ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এসব কর্মসূচি পালিত হয়। আলমডাঙ্গা: দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের উপর নৃশংস হামলা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলমডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর আলমডাঙ্গা উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহসভাপতি জামসিদুল হক মুনির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ আলমডাঙ্গা অফিস প্রধান খ. হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুনু খন্দকার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ ও জেলা কৃষক লীগ নেতা আসাদুল ইসলাম। এসময় আরও বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গার ভ্রাম্যমাণ প্রতিনিধি খন্দকার কাইরুল মামুন, দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারী ব্যুরো প্রধান গোলাম সরোয়ার, সময়ের সমীকরণ’র ভ্রাম্যমাণ প্রতিনিধি নাহিদ হাসান, মুন্সিগঞ্জ প্রতিনিধি কাজী সোহাগ, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ডা. আতিক বিশ্বাস, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরী, সাংস্কৃতিক কর্মী হাসান কবির প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সকল সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এসময় যারা সাংবাদিক ডালিমের ওপর হামলা করেছিল, তাদের কঠোর শাস্তির দাবি জানান সকল সাংবাদিক ও সুধীজন। ভালাইপুর: ``দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সোহেল রানা ডালিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভালাইপুর সাংবাদিক ইউনিটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভালাইপুর সাংবাদিক ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভালাইপুর সাংবাদিক ইউনিটের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন দৈনিক আকাশ খবরের ভালাইপুর প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও দৈনিক সময়ের সমীকরণের ভালাইপুর প্রতিনিধি রোকনুজ্জামান রোকন। বক্তারা, এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমাদের বসে থাকার সময় নেই। রাজনৈতিক নেতাদেরও এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আমরা গণমাধ্যমকর্মী। আমাদের নিরাপত্তা আমাদের অধিকার। একজন সাংবাদিকের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমাদের দাবি, এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’ এসময় বিভিন্ন মিডিয়া হাউজ ও পত্রপত্রিকায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী