মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আড়াই কেজি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২১ ইং
আড়াই কেজি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ তিনজন আটক
চুয়াডাঙ্গায় প্রাইভেটকারযোগে সোনা চোরাচালানকালে পুলিশের ধাওয়া নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল নামকস্থানে একটি প্রাইভেটকার থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- প্রাইভেটকারের চালক-মালিক চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা সদরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার। প্রায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ স্বর্ণালঙ্কার বহন করা প্রাইভেটকারটিকেও জব্দ করেছে পুলিশ। জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অফ হোয়াইট কালারের (ঢাকা মেট্রো-গ ১৭-৮৩৩২ সিরিয়ালের) প্রাইভেটকারটিকে রেকি করতে থাকে। একপর্যায়ে সদর থানা পুলিশ প্রাইভেটকারটি থামাতে গেলে চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুতগতিতে পুলিশকে ওভারটেক করে। এসময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে এসআই মেফাউল হাসান ফোর্স নিয়ে প্রাইভেটকারটিকে চ্যালেঞ্জ করে। পরে আলমডাঙ্গা বন্ডবিল নামকস্থানে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। আটকের পর প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা স্বর্ণালঙ্কারের ৬টি ব্যান্ডিল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। এসময় গাড়িচালক কাম মালিকসহ তিনজন স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য আটক করে পুলিশ। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ‘আমরা একটি প্রাইভেটকার জব্দ করেছি। ওই কার থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৬টি ব্যান্ডিল, চারটে মোবাইল ফোনসহ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাব। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ভারত সীমান্তবর্তী দর্শনা থেকে স্বর্ণালঙ্কারের একটি চালান ঢাকার উদ্দেশে রওনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তিন পাচারকারীকে আটক করে। এসময় তাদের প্রাইভেট কারে তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা স্বর্ণালঙ্কারের ৬টি বান্ডেল উদ্ধার করা হয়। এসব প্যাকেট খুলে পাওয়া যায় স্বর্ণের তৈরি হাতের বালা, নেকলেস, আংটি, কানের দুলসহ বিভিন্ন অলঙ্কার। এসব অলঙ্কারের ওজন দুই কেজি ৫৮৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সোনার গয়না উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের কাছ থেকে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক জানান, ভারত থেকে পাচার করে ঢাকায় নেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তাদের ধাওয়া করে আটক করা হয়। তিন পাচারকারী আন্তঃজেলা স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী