মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষের সাথে সৌহাদ্যপূর্ণ আচরণ করতে হবে

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২১ ইং
মানুষের সাথে সৌহাদ্যপূর্ণ আচরণ করতে হবে
মেহেরপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় এসপি রাফিউল আলম মিজানুর রহমান জনি, মেহেরপুর: মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম মেহেরপুরের সকল থানায় কর্মরত অফিসার ইনচার্জদের (ওসি) স্ব স্ব থানাধীন এলাকায় জনসাধারণের অর্থ্যাৎ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে রাস্তা, আবাসিক এলাকা, সরকারি স্থাপনাসমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রীকালীন টহল ডিউটি ও আইনশৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। পুলিশ সুপার মো. রাফিউল আলম গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন। সভায় পুলিশ সুপার রাফিউল আলম অপ্রীতিকর ঘটনা রোধকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অতিরিক্ত পুলিশি টহল বৃদ্ধি করার কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা দারা খান, মুজিবনগর থানার ওসি হাসেম আলীসহ মেহেরপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী