মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২১ ইং
বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চুয়াডাঙ্গায় সাংবাদিক ডালিমের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুসছেন সাংবাদিক নেতারা রাজনৈতিক নেতা ও সুশিল সমাজের নিন্দা জ্ঞাপন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলার গণমাধ্যমকর্মীরা। চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতারা, চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা একাধিকবার বৈঠক করেছেন। জেলার বিভিন্ন স্থান এবং জেলার বাইরের বিভিন্ন উপজেলা ও জেলার গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতারা প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও সুশিল সমাজের প্রতিনিধিরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদ, সিনিয়র সাংবাদিকবৃন্দ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন বলেন, ‘আমরা সবাই সাংবাদিক। কে কোথায় কাজ করি, সেটা দেখার আগে দেখতে হবে আমরা সাংবাদিক। একজন সাংবাদিকের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমাদের দাবি, এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। আসামিদের দ্রুত আটক করতে হবে। দুঃখের বিষয় সদর হাসপাতালের মধ্যেও চিকিৎসাধীন অবস্থায় পুনরায় আক্রমণ করা হয়েছে। এগুলো মেনে নেওয়ার মতো নয়। আমরা চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়ে কাজ করব। কোনোভাবেই এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব।’ প্রতিবাদ সভায় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, যাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। সে খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের প্রতিভাধর সাংবাদিক। ভালো স্টোরি খুঁেজ নিউজ করতে সে বেশ পটু। কিন্তু দুঃখের বিষয়, মানুষের সামনে শহরের গুরুত্বপূর্ণ রোডে হামলা হয়েছে। তার থেকেও আতঙ্কের বিষয় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় তার ওপর আবার হামলা হয়েছে। যা মেনে নেওয়ার নয়। আর আমরা সহজে এটিকে মেনেও নেব না।’ প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি বলেন, ‘আমরা নিরপত্তাহীনতায় ভুগছি। এখন সময় এসেছে আবার প্রতিবাদ করার। আমরা এ ন্যাক্কারজনক ঘটনাকে কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’ প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মানিক আকবর বলেন, ‘আমাদের বসে থাকার সময় নেই। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইসাথে রাজনৈতিক নেতাদেরও এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আমরা গণমাধ্যমকর্মী। আমাদের নিরাপত্তা আমাদের অধিকার।’ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ জিল্লু, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক এম এম আলাউদ্দীন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আকতার, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, আমার সংবাদের জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রাকিব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি আলমগীর কবির শিপলু, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, 40 ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সোহেল সজিব, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম, ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, শামসুজ্জোহা রানা, দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার আব্দুল হাকিম প্রমুখ। পরে প্রতিবাদ সভা শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতিসহ গণমাধ্যমকর্মীরা চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সাথে সাক্ষাৎ করেন। দ্রুত সকল আসামিদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের দাবি জানানো হয়। এদিকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা রাজু আহমেদসহ কয়েকজন। পরে সাংবাদিক ডালিম চিকিৎসা নেওয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানে আবারও তাঁকে উপর্যুপুরি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদসহ তাঁর আরও দুইজন সহযোগীকে আটক করেছে পুলিশ। সরোজগঞ্জ: ``দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের ওপর নৃশংস হামলা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরোজগঞ্জ প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সরোজগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি বুলবুল আহম্মেদ শিপন, সাধারণ সম্পাদক এম এস জেড আলম সুমন ও জিল্লুর রহমান রুবেল। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর সরোজগঞ্জ প্রতিবেদক ইকরামুল হক, ডাকবাংলা প্রতিবেদক সাইফুল ইসলাম, তিতুদহ প্রতিবেদক আকিমুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গার পত্রিকার গড়ায়টুপি প্রতিনিধি লাভলু রহমান, হাবিব রহমান, দৈনিক বীরদর্পণের প্রতিনিধি সাইদুর রহমান, পশ্চিমাঞ্চলের প্রতিনিধি সাইদুর আলম, এইচ জেড টিভির প্রতিনিধি সাজিদুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সব সাংবাদিক এক হতে হবে, সত্যের পথে লড়তেই হবে। কেউ আমাদের লেখনির মধ্যে বাঁধা দিতে পারবে না। যারাই বাঁধা দিতে আসবে, তাঁদেরকেই দাঁতভাঙা জবাব দিতে হবে। আর যে সমস্ত সন্ত্রাসী বাহিনী সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর হত্যার উদ্দেশ্য হামলা করেছিল, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। হিজলগাড়ী: ``দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের ওপর ন্যাক্করজনক সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় হিজলগাড়ী প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বক্তব্য দেন সমাজসেবক শামীম হোসেন মিজি, সাংবাদিক এম লাবলুর রহমান, আব্দুস সামাদ অপূর্ব, মাহফুজ আহম্মেদ, জহিরুল ইসলাম জনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ডা. হারুন, আবু সালেহ, মাসুদ হোসেন ও রফিকুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ডালিমের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি তড়িৎ গতিতে মূল হামলাকারীসহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করায় চুয়াডাঙ্গা সদর থানার ওসিকে ধন্যবাদ জানানো হয়। দামুড়হুদা: ``চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডালিমের ওপর হামলা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সহসভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবীবসহ দামুড়হুদা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। দর্শনা: ``দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের ওপর নৃশংস হামলা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। তিনি ডালিমের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, ‘আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়ে হামলাকারীদের ভয় করে নয়, সাহসহিকতার সাথে সর্তক থেকে সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করে যেতে হবে।’ এসময় দর্শনা প্রেসক্লাবের সকল সাংবাদিক সোহেল রানা ডালিম হত্যার চেষ্টা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি করে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া হামলাকারীদের জেলার প্রেসক্লাবের আহ্বানে সকল কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করেন সকল সাংবাদিকবৃন্দ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ রাজু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম ওসমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, মাহমুদ হাসান রনি ও হাসমত আলী। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল আলিম, রাজিব মল্লিক, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুজন, রিফাত রহমান, আ. হান্নান, বাঁধন, সোহেল, হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জীবননগর: ``চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর হামলা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে জীবননগর সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির উদ্যোগে জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক প্রকাশক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, বাংলাদেশ পোস্টের সালাউদ্দিন কাজল, মাথাভাঙ্গার নারায়ণ ভৌমিক, আকিমুল ইসলাম, ভোরের কাগজের মামুনুর রহমান, শেখ শহিদ এবং মাই টিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের জহুরুল ইসলাম, দৈনিক নবচিত্রের চাষী রমজান, মানবজমিনের হুমায়ন কবির, দৈনিক কল্যাণের রমজান হোসেন, দৈনিক সময়ের সমীকরণের মফিজুল ইসলাম, শাকিল হাসান, রাসেল হোসেন মুন্না, মেহেরপুর প্রতিদিনের আব্দুল্লাহ আল মাসুম, এম এ আর নয়ন, আকাশ খবরের মুতাসিন বিল্লাহ, ইন্তাজ আলী, আ. হাকিমসহ অনান্যরা। এসময় প্রতিবাদ সভায় বক্তরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আন্দুলবাড়ীয়া: ``দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের ওপর ছাত্রলীগের ক্যাডার বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া দোয়েল চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের পরিচালনায় ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, লোকমোর্চার তিনটি ওয়ার্ড কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, শিক্ষানবিশ সাংবাদিক এস এম নাসিম উদ্দীন ও নাঈমুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস, কোষাধ্যক্ষ দাউদ হোসেন, তথ্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শেখ জিহাদী ইসলাম সোহাগ, কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম ইকবাল, কাজী সাকিরুল ইসলাম তানিম, মোল্লা নিহান, মোল্লা তছলিম উদ্দীন, শিলন হোসেন, পারভেজসহ প্রেসক্লাবের সকল সদস্য সর্বস্তরের মানুষ। মেহেরপুর: `` দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ডালিমের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পলেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, কোষাধ্যক্ষ ও সময়ের সমীকরণ বারাদী প্রতিনিধি এসআই বাবু, দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর জেলার ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাবের সদস্য মিজানুর রহমান জনি ও দৈনিক বসুন্ধরার মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপু। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সময়ের সমীকরণ-এর মুজিবনগর প্রতিনিধি সোহাগ মণ্ডল, মুন্সি মোকাদ্দেস হোসেন, সময়ের সমীকরণ বারাদী প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য হামিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দৈনিক মুক্তির লড়াইয়ের মেহেরপুর প্রতিনিধি কামাল হোসেন খান, প্রিন্স আরিফ খান, রাব্বি আহমেদ, সাজিবুল, সময়ের সমীকরণ-এর আমঝুপি প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য সেলিম খান, সাংবাদিক হুমায়ন কবির হিমেল, রাব্বি আহমেদ, ডালিম সরোয়ার, ফয়সাল আহমেদ, মেহেরপুর প্রতিদিনের বারাদী প্রতিনিধি নাহিদ হাসান প্রমুখ। মুজিবনগর: ``দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ডালিমের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুজিবনগর প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় মুজিবনগর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মুন্সী ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউদ্দীন (শেখ সফি) ও মুজিবনগর প্রেসক্লাবের উপদেষ্টা ওয়াজেদ আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি শাকিল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মন্ডল, দপ্তর সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য মওলাদ আলী, দৈনিক সময়ের সমীকরণের মুজিবনগর ব্যুরো প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন, ডালিম, সানোয়ার প্রমুখ। গাংনী: ``চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের ওপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মেহেরপুরের গাংনী প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাংনী প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রমজান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মো. মাহাবুব আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি ৭১ টিভি ও যায়যায়দিন প্রতিনিধি মজনুর রহমান আকাশ, আরটিভি ও রেডিও টুডের জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, বিজয় টিভি ও সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, বাংলা টিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি আকতারুজামান, শিক্ষাবার্তার সহযোগী সম্পাদক এস এম রফিকুল আলম বকুল, আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি জুরাইস ইসলামসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় ডালিমের উপর হামলকারীদের দ্রুত আইনে বিচার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। যাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেউ এমন বর্বরোচিত হামলা করতে না পারে। মহেশপুর: ``দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের ওপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, সহসভাপতি খায়রুজ্জামান চপল, জালাল উদ্দীন, জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সোহেল রানা, সাব্বির হোসেন, আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, সেলিম রেজা, রবিউল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক, জামশেদ আলম বকুল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক, আহসান হাবিব, ক্রীড়া সম্পাদক, সাইদুর রহমান, জসিম উদ্দিন, কচিম উদ্দীন, আব্দুর রহিম, রিপন আলী, মশিয়ার রহমান টিংকু, আর এম রনি, আহসান হাবিব সাগর, মমিনুর রহমান, খলিলুর রহমান, মহাসিন আলী খোকন, মিজানুর রহমান, রওনক শাহারিয়ার শাকিলসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী