মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষের ভালোর জন্য সব চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২১ ইং
মানুষের ভালোর জন্য সব চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী
গাংনীতে অসহায় রোগীদের চিকিৎসায় চেক বিতরণকালে এমপি সাহিদুজ্জামান খোকন গাংনী অফিস: গাংনী উপজেলার বিভিন্ন অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা বাবদ চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। প্রধান অতিথির বক্তব্য সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যারা অসহায় ঠিকমতো চিকিৎসার অর্থ নেই, তাদের সহায়তায় জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন।’ তিনি সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা তিনি করছেন। দেশের মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তিনি সবসময় সেই চেষ্টা করে চলেছেন। তিনি সুবিধাভোগী ব্যক্তিদের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, বামুন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা মেষে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় হিসেবে আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩৯ জন ব্যক্তির মধ্যে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। সবাইকে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত সহায়তার চেক প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী