মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় ২৮ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২১ ইং
প্রায় ২৮ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দামুড়হুদা সীমান্তে বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান বিরোধী অভিযান দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গত এক সপ্তাহ ধরে দর্শনা, বারাদী, সুলতানপুর, ফুলবাড়ি, মুন্সিপুর, ঠাকুরপুর ও বড়বলদিয়া সীমান্ত থেকে বিজিবি জোয়ানরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এক ই-মেইল বার্তায় জানান, এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০০ বোতল ভারতীয় মদ, ৯ কেজি গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম চান্দি রুপা, ৩টি মোটরসাইকেল, ৩ হাজার ৮৬০ প্যাকেট সিগারেট, ৩০ বোতল জুস এবং ৫ হাজার পাতা জন্ম বিরতিকরণ ট্যাবলেট। যার মূল্যে নির্ধারণ করা হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ৯ শ টাকা। মালিকবিহীন এসব চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী