বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানলেই জানা হবে বাংলাদেশকে
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০২১
ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (নতুন ভবন) এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানলেই জানা হবে বাংলাদেশকে। যে ব্যক্তির জন্ম না হলে আমরা আজ বাংলায় কথা বলতে পারতাম না, আজও আমরা পরাধীন থাকতাম, সেই মহান ব্যক্তিকে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। শুধু তাকেই নয়, তাঁর পরিবারের সকল সদস্যকে খুন করে ঐ স্বাধীনতাবিরোধী অপশক্তির দল মোশতাকরা। বঙ্গবন্ধুর হত্যার বিচার হচ্ছে, হবে।’
তিনি আরও বলেন, ষড়যন্ত্র থেমে নেই, এখনো ষড়যন্ত্র চলছে। খন্দকার মোশতাকরা আশেপাশেই ঘুরছে, এদেরকে চিহ্নিত করে দলকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুর রশিদ, যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, রেফায়েত হোসেন রাজিব, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, পৌর ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, ইমদাদুল হক আকাশ, মুন্না, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীন, মিঠুন, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, প্রান্ত, টোকন, মোমিন, জান্নাত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা হারুন, কাদের, শিমু, সুমন, ইমন, রাতুল, আফরিজ, আলম, ফিরোজ, মিরাজ, নাইম, আগুন, পরশ, সারাফাত, রামিম, ইভন, দিপুসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে জাতির পিতাসহ তাঁর পরিবারের যে সকল ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন, সে সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস।
কমেন্ট বক্স