মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২১ ইং
স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে
ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আর তিন দিন পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। রাজনৈতিকভাবে আপনারা যারা সাংগঠনিক দায়িত্বে আছেন, আপনারা সকলে জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর শোক দিবস পালন করবেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে, এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, যেন মুক্তিযুদ্ধের চেতনা ধুলিষ্যৎ না হয়ে যায়। বঙ্গবন্ধু এখন কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। ১৫ আগস্ট আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে হবে। সে লক্ষে আমাদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে, তারা যেখানেই থাক, সেখান নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে। প্রতিটি গ্রাম ও মহল্লার মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে হবে। সবাই যেন বুঝতে পারে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী। বাদ আসর মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে হবে। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, খ. হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু মুছা, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিল্লাল হোসেন, জহুরুল ইসলাম স্বপন, সোনা উল্লা, ইসলাম, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আবু, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী