মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সময় যাই হোক, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২১ ইং
সময় যাই হোক, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন পরিস্থিতির কারণে চুয়াডাঙ্গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে আগস্ট মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জুম ক্লাউড অ্যাপে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভার শুরুতেই কার্যবিরণী ও আইনশৃঙ্খলাবিষয়ক জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে কমিটির কয়েকজন সদস্য এবং জুম অ্যাপে কয়েকজন সদস্য যুক্ত থেকে এ সভার কার্যক্রম করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সকলকেই কাজ করতে হবে। লকডাউন বাস্তবায়নে মাঠে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে। মাস্ক পরায় সাধারণ মানুষকে বেশি বেশি উদ্বুদ্ধ করতে হবে। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মাদক প্রতিরোধের বিষয়ে বলেন, সময় যেটিই হোক, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। মাদকবিরোধী অভিযান বাড়াতে হবে। তিনি আরও বলেন, করোনভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর দিন-রাত মাঠ পর্যায়ে কাজ করছে। করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি নিয়ম বা গাইড লাইন করে দিয়েছে। একজন সুনাগরিকের দায়িত্ব সেটি মেনে নেওয়া। সভায় জুম অ্যাপে যুক্ত থেকে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গির আলম মালিক খোকন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী