মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় টিকাদান কেন্দ্রে আসা মানুষের সেবা দিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গায় টিকাদান কেন্দ্রে আসা মানুষের সেবা দিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণটিকা নিতে আসা সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতনতা, মাস্ক বিতরণ ও টিকা পেতে সহযোগিতা করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা দিনব্যাপী এ সেবা প্রদান করেন। টিকা কেন্দ্রে মাস্ক বাদে আসলে তাঁদেরকে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে বুথ বসিয়ে করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের সহযোগিতা করা হয়। বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনতাও করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য পিয়াস, ইয়াছিন, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দিন পিণ্টুসহ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন