মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানবিক সহায়তার জন্য ঝিনাইদহে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২১ ইং
মানবিক সহায়তার জন্য ঝিনাইদহে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ
ঝিনাইদহ অফিস: চলমান লকডাউনে কর্মহীন মানুষের জন্য ঝিনাইদহ জেলার জন্য সরকার ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৮০৬ টাকা বরাদ্দ করেছে। হতদরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ যে কেউ ৩৩৩ নম্বরে ফোন করে এই খাদ্য-সহায়তা নিতে পারবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ত্রাণ) শাখা থেকে গত ১৫ জুলাই এই অর্থ ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। উক্ত অর্থ স্থানীয় হিসাবরক্ষণ অফিস থেকে পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া যেকোনো মানুষ এই সহায়তা নিতে পারেন। এটা কোনো লজ্জা নয়, বরং সরকারের মানবিক সহায়তা। লকডাউনে কে যাতে না খেয়ে থাকেন, সে জন্য সরকার এই অর্থ বরাদ্দ করেছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। ৩৩৩ নম্বরে ফোন করে অনেকেই মানবিক সহায়তা চাচ্ছেন। জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে এই সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি