মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২১ ইং
দামুড়হুদায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। জানা যায়, দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় মহামারি করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমতে থাকে। এতে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে আসা জনগণের সময় নষ্ট হচ্ছে। সময় যাতে নষ্ট না হয়, তার জন্যই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি