মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২১ ইং
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে সাধনা রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাধনা রানী হরিণাকুণ্ডু পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডের হিটনগর গ্রামের কৃষ্ণ কুমারের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা গৃহবধূ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি