মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাইকিং করে করোনা সচেতনতা করছেন সমাজকর্মী এমদাদ

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২১ ইং
মাইকিং করে করোনা সচেতনতা করছেন সমাজকর্মী এমদাদ
প্রতিবেদক, কালীগঞ্জ: এবার নিজেই গ্রামের রাস্তায় রাস্তায় করোনা সচেতনতায় মাইকিং করে বেড়াচ্ছেন সমাজকর্মী কাজী এমদাদ। গ্রামের মানুষকে করোনা থেকে সচেতন করতেই তিনি স্বেচ্ছাশ্রমে এ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার সারাদিন একটি ইজিবাইকে মাইক বেধে তিনি নিজেই প্রচার-প্রচারণার কাজ করে বেড়িয়েছেন। তাঁর এমন মহৎ ব্যতিক্রমী কর্মকাণ্ডটি এলাকায় বেশ আলোচিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামের মৃত কাজী ওয়াহেদ বিশ^াসের পুত্র কাজী এমদাদ এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবেই পরিচিত। তিনি বিভিন্ন সময়ে গ্রামের মানুষের জন্য ফ্রি নাইট স্কুল চালু, বৃক্ষরোপণ ও পাখির জন্য গাছে গাছে বাসা তৈরিসহ নানা সেবামূলক কাজ করে থাকেন। সমাজকর্মী কাজী এমদাদ জানান, এ জেলার মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এখনো বেশ অনিহা লক্ষ্য করা গেছে। তাই গ্রামের মানুষকে সচেতন করতেই তিনি নিজেই প্রচার মাইক নিয়ে রাস্তায় নেমেছেন। তাঁর স্লোগান, যেতে হবে বহুদূর। গ্রামকে করোনাভাইরাস মুক্ত করতে হবে। এজন্য গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই তাঁর চেষ্টা। কাজী এমদাদ আরও জানান, গ্রামের মানুষের কথা ভেবেই কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি সারাদিন রাস্তায় রাস্তায় মাইকিং করেছন। তবে এ প্রচারণার ইজিবাইক, মাইক ভাড়াটি অত্র ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন বহন করবেন বলে জানান তিনি। চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, তাঁর ইউনিয়নের বাসিন্দা কাজী এমদাদ একজন সাদা মনের মানুষ। সমাজের সকল সেবামূলক কাজেই সে এগিয়ে আসে। এখন করোনা মহামারি রোধে সে এগিয়ে এসে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তিনি আরও জানান, কাজী এমদাদ তাঁর ইউনিয়নের নিরক্ষর মানুষকে শিক্ষার আলো দিতে নাইট স্কুল চালাচ্ছেন। এছাড়া ফ্রি বৃক্ষরোপণ, মাঠের ইদুঁর নিধন ও গাছে গাছে পাখির জন্য বাসা তৈরি করে দেওয়া ছাড়াও নানা সেবামূলক কাজ করে থাকেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু