মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোনালী ব্যাংকে এক লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন গ্রাহক

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২১ ইং
সোনালী ব্যাংকে এক লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন গ্রাহক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে এক গ্রাহক এক লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন। গতকাল বুধবার আলমডাঙ্গা সোনালী ব্যাংকের গ্রাহক বাবুপাড়ার মো. শহিদুল ইসলাম মিলন দুপুর ১২টার দিকে ব্যাংকে ২ লাখ ৭০ হাজার টাকার একটি চেক দেন। সোনালী ব্যাংকের অফিসার (ক্যাশ) আব্দুর সবুর টাকা পেমেন্ট করতে গিয়ে ভুলবশত ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। গ্রাহক টাকা নিয়ে বাড়িতে গিয়ে গোনার পর দেখতে পান ১ লাখ টাকা বেশি এসেছে। শহিদুল ইসলাম দুইবার গোনার পরও দেখেন ১ লাখ টাকা বেশি। এসময় তিনি দ্রুত সব টাকা নিয়ে সোনালী ব্যাংকের ম্যানেজারের রুমে আসেন ও সব কথা খুলে বলেন। এবং ৩ লাখ ৭০ হাজার টাকা সামনে রাখেন। ম্যানেজার আবু জাফর সাদিক গ্রাহক শহিদুল ইসলাম মিলনের সততায় মুগ্ধ হন। পরে অফিসার (ক্যাশ) আব্দুর সবুরকে ডেকে চেক আনতে বলেন এবং মিলনকে কত টাকা পেমেন্ট করেছে, জিজ্ঞাসা করেন। সে সময় অফিসার ক্যাস ঘামতে থাকেন এবং বুঝতে পারেন ১ লাখ টাকা বেশি প্রদান করা হয়েছে। ব্যাংকের অফিসাররা গ্রাহক শহিদুল ইসলাম মিলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক খ. হামিদুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু