মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ডিটুলের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২১ ইং
মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ডিটুলের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত মুখছিদুল ইসলাম ডিটুলের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজের পক্ষ থেকে কলেজের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের প্রধান শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক এম এ আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আব্দুস সামাদ, প্রভাষক শাহিনুর রহমান, প্রভাষক আজিজুর রহমান, ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শরিফুল ইসলাম কাশেম, অলিউল ইসলাম খাঁন টুনু, পরিচালনা পর্ষদের সদস্য মো. আসাদুল ইসলাম ও আবু হাসান। এছাড়াও অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কলেজ প্রভাষক মো. হামিদুল ইসলাম। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাঁনপাড়া জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা। উল্লেখ্য, গত ১২ জুন সকালে শারীরিক সমস্যার কারণে তিনি মারা যান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইউসুফ আলী।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু