মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের আন্দুলবাড়ীয়া থেকে পাখিভ্যান চুরি

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২১ ইং
জীবননগরের আন্দুলবাড়ীয়া থেকে পাখিভ্যান চুরি
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে একটি ব্যাটারি চালিত পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার আন্দুলবাড়ীয় গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। গত সোমবার রাতে পাখিভ্যান ঘরের মধ্যে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন পাখিভ্যানের মালিক আন্দুলবাড়ীয় ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত টেঙ্গর আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ইদ্রিস আলী (৫৫)। গতকাল সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান ঘরের তালা ভেঙে তাঁর পাখিভ্যানটি চুরি নিয়ে গেছে চোরেরা। ইদ্রিস আলী বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে ৪৬ হাজার টাকা দিয়ে দীর্ঘ ৯ মাস পূর্বে একটি ব্যাটারী চালিত পাখিভ্যানটি ক্রয় করি। এই ভ্যানটিই আমার উপার্জনের একমাত্র সম্বল। আজ (গতকাল) সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাখিভ্যান রাখার ঘরের তালা ভাঙা। রাতে চোর পাখিভ্যানটি চুরি করে নিয়ে গেছে। উর্পাজনের একমাত্র অবলম্বনটি পাওয়া না গেলে আমাকে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।’


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু