মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদে জামা কেনার টাকা না পেয়ে কিশোরীর আত্মহত্যা!

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২১ ইং
ঈদে জামা কেনার টাকা না পেয়ে কিশোরীর আত্মহত্যা!
জীবননগর অফিস: জীবননগরে ঈদের কেনাকাটার জন্য বাবার কাছে ৩ হাজার টাকার বায়না বৃষ্টির। দরিদ্র বাবার পক্ষে সম্ভব হয়নি বায়নার সব টাকা দেওয়ার। সামর্থ্যমত মেয়ের কেনাকাটার জন্য বৃষ্টিকে ১ হাজার টাকা দেন দরিদ্র বাবা শরিফ উদ্দিন। এতে করে বাবার ওপর অভিমান করে অনি আক্তার বৃষ্টি (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করে। ঘটনাটি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বৃষ্টিকে কেনাকাটার জন্য এক হাজার টাকা দিলে সে অভিমান করে। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বৃষ্টিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের বাঁশবাগানে গলার সাথে ওড়না দিয়ে লাগানো ফাঁসে ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান জানান, মেয়েটির পরিবার থেকে জানা যায় সে খুব জেদি প্রকৃতির ছিল। তাই তার পছন্দমত ঈদের জামা কিনে না দেওয়ায় রাগের মাথায় সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু