মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও সেহরি বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও সেহরি বিতরণ
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও সেহরি বিতরণ সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনায় চুয়াডাঙ্গায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার ও সেহরি বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, সৈকত, জেলা ছাত্রলীগের সাগর, জাহাঙ্গীর আলম টিলু, শাহেদ, কাফি, সিয়াদ, সৌরভ, ফুরকান, সজিব, কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান ফেরদৌস।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু