মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৩টি প্রতিষ্ঠানসহ এক ব্যক্তিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২১ ইং
আলমডাঙ্গায় ৩টি প্রতিষ্ঠানসহ এক ব্যক্তিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধের জন্য ৩টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পবিত্র রমজান ও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আলমডাঙ্গা শহরের কাঁচাবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে মেসার্স অজয় স্টোরকে ৩৭ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স গুরুদাশ স্টোরকে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স সুবর্ণা স্টোরকে ৩৭ ও ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সবজি বাজার তদারকিতে দেখা যায়, একজন বেগুন বিক্রেতা আড়ত থেকে ১২ টাকা কেজি দরে পাইকারি ক্রয় করে কেজি প্রতি ২৮ টাকা লাভে খুচরা বিক্রয় করছেন ৪০ টাকা কেজি। অতিরিক্ত ও অস্বাভাবিক লাভে বিক্রয় করায় বেগুন বিক্রেতা সাজেদুলকে সতর্কতামূলক ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের তরমুজ, বিভিন্ন ফল ও ডাব বিক্রয়ের দোকানগুলো তদারকি করে ভ্রাম্যমান অভিযানটি। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয়-রশিদ সংরক্ষণ করতে বলা হয়। এবং বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে ন্যায্য লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু