মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২১ ইং
মেহেরপুরে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক প্রচারণা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমির মোড়, হোটেল বাজার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বড় বাজার এলাকা, বড় বাজার মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ও সুজন দাশ গুপ্তের নেতৃত্বে পুলিশের সহযোগিতা সচেতনতামূলক অভিযান চালান। অভিযান চলাকালে অযথা বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়। একই সাথে সন্ধ্যা ৬টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাড়ির বাইরে না আসার জন্য আহ্বান জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু