মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মিলল প্রতিবন্ধী নারীর অর্ধগলিত লাশ!

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২১ ইং
গাংনীতে মিলল প্রতিবন্ধী নারীর অর্ধগলিত লাশ!
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুটা ইউনিয়নের চরগোয়াল গ্রামে সুফিয়া খাতুন (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধা সুফিয়া চরগোয়াল গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী। গতকাল সোমবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি দল নিজ ঘর থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী সুফিয়ার স্বামী কয়েক বছর আগে মারা যান। সুফিয়ার কোনো সন্তানাদি ছিল না। সে একা একটি বাঁশবাগানে ছোট্ট কুঁড়েঘরে বসবাস করে আসছিলেন। সোমবার সকালের দিকে প্রতিবেশীরা তাঁর ঘর থেকে দুর্গন্ধ পায়। এসময় স্থানীয় লোকজন গিয়ে দেখে সুফিয়ার অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে। সুফিয়া কয়েকটি জটিল রোগেও ভুগছিল। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, উদ্ধারকৃত ওই বৃদ্ধার মরদেহ দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু