মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দগ্ধ শিশুর চিকিৎসায় এগিয়ে এলেন দামুড়হুদার ইউএনও

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২১ ইং
দগ্ধ শিশুর চিকিৎসায় এগিয়ে এলেন দামুড়হুদার ইউএনও
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় আগুনে দগ্ধ ফারহানা খাতুন (৬) নামের এক শিশুর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। অর্থের অভাবে হাসপাতালে না রেখে নিজ বাড়িতেই চিকিৎসা অভাবে ছিলো শিশুটি। গতকাল রোববার এমন খবর পেয়ে ইউএনও দিলারা রহমান শিশুটির বাড়িতে যেয়ে তাঁর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার ভ্যানচালক ফারুকের মেয়ে ফারহানা খাতুন একমাস পূর্বে খেলার সময় ম্যাচের কাঠিতে আগুন ধরাতে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। এতে তার পিঠের এক অংশ গুরুত্বর দগ্ধ হয়। সেসময় শিশুটিকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে টাকার অভাবে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। এ খবর শোনার পর দামুড়হুদার ইউএনও আর্থিকভাবে ওই শিশুটির পরিবারকে সহায়তা দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান বলেন, ‘ফারহানার জন্য অন্তর থেকে দোয়া করেছি। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক।’


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু