মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গা হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ
সমীকরণ প্রতিবেদক: কয়েকদিন পূর্বে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের হাসান শেখের ব্যবহৃত ঝঅগঝটঘএ অ৭১ মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে হাসান শেখ তাঁর মোবাইল চুরির বিষয়টি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদকে জানান। এ ঘটনায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রজিবুল হক কে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে এএসআই রজিবুল হক সিডিআর এ্যানালাইসিস করে ফোনটি উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সিলেট জেলার ওসমানীনগর থানা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। মোবাইলের প্রকৃত মালিক মোবাইল ফোনটি হারানোর পরে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল। সখের মোবাইল ফোনটি পুনরায় পুলিশ সুপার মহোদয়ের আন্তরিক চেষ্টায় ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও এএসআই রজিবুল হকসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু