মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
মেহেরপুর, প্রতিবেদক: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ রঙ্গিলা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক রঙ্গিলা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আজহার আলীর মেয়ে। ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান কাজিপুর গ্রামের আজহারের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের মেঝের নিচে পুঁতে রাখা অবস্থায় ছয়শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় রঙ্গিলার মেয়ের জামাই শাহাবুদ্দিন পালিয়ে যায়। শাশুড়ি রঙ্গিলা ও জামাই শাহাবুদ্দিন নামে মামলা দায়েরে করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু