মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২১ ইং
দর্শনা প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবে কেক কেটে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় দর্শনা প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দামুড়হুদা প্রতিনিধি ইকরামুল হক পিপুল ও জীবননগর প্রতিনিধি মাহাতাব মানিকের পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুরর রহমান কাজল। এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সমিতির সাধারাণ সম্পাদক এস এম ওসমান, নজরুল ইসলাম, হানিফ মণ্ডল, কামরুজ্জামান যুদ্ধ, জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রনি, আহসান মামুন, মেহেদী হাসান, ওয়াসিম রয়েল, এসসিডি বাঁধন, ইমতিয়াজ রয়েল, আব্দুল হান্নান, রাজু আহম্মেদ প্রমুখ। এসময় অতিথিরা দৈনিক যুগান্তরের উত্তরাত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগান্তর পত্রিকার প্রতিনিধি ইকরামুল হক পিপুল।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু