মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২১ ইং
মেহেরপুর শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের অভিষেক অনুষ্ঠিত
মেহেরপুর, প্রতিবেদক: মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় মেহেরপুরের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৩১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের অভিষেক, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। রশ্নী কম্পিউটারের স্বত্ত্বাধিকারী এস এম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খোকন, শহর সমাজসেবা পরিষদের নবনির্বাচিত সদস্য রাহিনুজ্জামান পলেন প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু