বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২১ ইং
আলমডাঙ্গা তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় এই উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আলমডাঙ্গা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। তথ্য কেন্দ্র, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বৈঠকের উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান স্মৃতি কনা দাস ও সহকারী তথ্য সেবা কর্মকর্তা তাসনিন আরা। সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস। উঠান বৈঠকে ২৫ জন মহিলা অংশগ্রহণ করেন। তাঁদের বিনা মূল্যে ব্লাড প্রেসার, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু