বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকা বিজয়ী হওয়ায় ডিসি ও এসপিকে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত মেয়র খোকন

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২০ ইং
নৌকা বিজয়ী হওয়ায় ডিসি ও এসপিকে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত মেয়র খোকন
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক বিজয়ী হওয়ায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। গতকাল বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসক ও সন্ধ্যা সাতটায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রেজাউল করিম, আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জুয়েলারি মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকনসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু