বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকা নির্বাচিত হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানালেন ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২০ ইং
নৌকা নির্বাচিত হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানালেন ডা. মাহবুব মেহেদী
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নিজ গ্রাম তালতলায় ভোট দিয়েছেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান, সৎ ও নির্ভিক জননেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল সোমবার দুপুর ১২টায় ৬ নম্বর ওয়ার্ডের অন্যতম কেন্দ্র তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট প্রদান করেন। পৌর নির্বাচনে প্রথম থেকেই তিনি দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করছিলেন। শুরু থেকেই গণসংযোগ করাসহ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে নৌকায় ভোট চেয়েছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মালিক খোকন নির্বাচিত হওয়ায় তাঁকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একই সাথে নৌকায় ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করায় তিনি পৌরসভার সাধারণ ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু