বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকার পক্ষে টোটন জোয়ার্দ্দারের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকার পক্ষে টোটন জোয়ার্দ্দারের মতবিনিময় সভা
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গায় আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার ০৭নং ওয়ার্ডের সাতগাড়ি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. করিম হাসান ঝন্টু'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের আহমেদ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম কাবা, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইদু, সেলটোন, সজিব, আলিম, সোনা, আনান্দ, সেলিম, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিঠুন, সাইদুল, রাজা, শাকিল, জুয়েল, রাব্বি, রিমন, অনিক, আবির, শরীফ, স্বাধীন, শরিফুলসহ ওয়ার্ডের সকল নেতাকর্মীরা। সভাটির সঞ্চালনা করেন ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত