বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকাকে জয়যুক্ত না করা পর্যন্ত মাঠে থাকতে হবে

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২০ ইং
নৌকাকে জয়যুক্ত না করা পর্যন্ত মাঠে থাকতে হবে
১ নম্বর ওয়ার্ডে আলোচনা সভায় জেলা আ.লীগের সম্পাদক আজাদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে ১ নম্বর ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় সিঅ্যান্ডবি পাড়ায় এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত সবার আগে। আওয়ামী লীগ সব সময় মানুষের কথা ভাবে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। আওয়ামী লীগ আছে বলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নকে আরও বেশি বেগবান করতে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নির্বাচনে নৌকাকে জয়যুক্ত না করা পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, তাঁর হয়ে আমাদের কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমার প্রধান ভরসা। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। নৌকাকে জয়যুক্ত করতে হবে। নৌকা জিতলে আমরা জিতব, জিতবে বঙ্গবন্ধু।’ আওয়ামী লীগ নেতা আজিজুল মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওমর আলী, নুরুল ইসলাম, শের আলী, কপিল, কচিল, বুলবুল সাধু, আলী, বাবুল, ইছানুল, মালেক, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ইমরান আহমেদ বিপ্লব, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম, আব্দুল আলীম ভুলন, আক্তারুজ্জামান বাবু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াশিম, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিলন শেখ, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি হাসিবুল, সাঈদ, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাওন, রাকিবুল ইসলাম নিপ্পন, কুদ্দুস, হ্যাপি, বাবু, টিটন, সজিব, রাব্বি, স্বাধিন, রকিব, জিতু, জনি, মিঠু, সানজিদ, রাকিব, সুমন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত