বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২০ ইং
মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত