বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পাথিলা মোড়ে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ!

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২০ ইং
জীবননগর পাথিলা মোড়ে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ!
জীবননগর অফিস: জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা মোড় নামক স্থানে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাক্টরটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। জানা গেছে, মহেশপুর রাফি ব্রিক্সের একটি ট্রাক্টর ইটভাটা থেকে ইট নিয়ে জীবননগর বাজারে পৌঁছে দিয়ে ফেরার পথে পাথিলা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ঘনকুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে সজোরো টাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর ও চালকের মারাত্মক ক্ষতি না হলেও ট্রাক্টরটি সম্পূর্ণরুপে দুমড়ে-মুচড়ে যায়। এলাকাবাসী জানায়, পাথিলা মোড় নামক স্থানটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই ছোট-খাট দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাগের কাছে তাদের দাবি, মোড়টিতে দ্রুত দুটি স্পিড ব্রেকার স্থাপন করা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত