বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে উদ্ধার হলো নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রী

  • আপলোড তারিখঃ ০২-১২-২০২০ ইং
জীবননগরে উদ্ধার হলো নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রী
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের প্রচেষ্টায় উদ্ধার হলো নিখোঁজ হওয়া চুয়াডাঙ্গা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী জিনিয়া আক্তার (১৪)। তাকে উদ্ধার করে জীবননগর থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জীবননগর থানার ওসির কার্যালয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর পিতাসহ পরিবারের অভিভাবক সদস্যদের জিম্মায় জিনিয়াকে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, নিখোঁজ মাদ্রাসাছাত্রী জিনিয়া আক্তারের সন্ধান চেয়ে গত ২৭ নভেম্বর জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপ থেকেই পুলিশ তাকে উদ্ধারের জন্য মাঠে নামে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত