বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কিশোরের হাতে মোটরসাইকেল, অবশেষে অকাল মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২০ ইং
কিশোরের হাতে মোটরসাইকেল, অবশেষে অকাল মৃত্যু!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মশিয়ার মৃধার ছেলে ও মীনগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী। নিহতের চাচা আবাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তার মৃধা জানান, ভাতিজা সাব্বির দুপুরে তার মামার মোটরসাইকেল নিয়ে আবাইপুর গ্রামের মাঠের ভিতর বন্ধুদের সাথে চালাতে যায়। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

কুতুবপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল