বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২০ ইং
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক: আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট, চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম কাবা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, সাবেক সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন ও সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, যুবলীগ নেতা সাঈদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, ছাত্রনেতা তানভির আহম্মেদ সোহেল, হারুন উর রশিদ, ইসরাইল, আলিফনুর, মিরাজ, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল আকাশ, মোমিন, অভি, নাকিব, তরুণ ছাত্রনেতা আকাশ, মিন্টু, নোমান, রাজিব, বারেক, সারাফাত, আফরিজ, ফিরোজ, রানা, ইমন, স্বাধীন, সোহাগ, রামিম, আলম, মুন্তাজ, টোকন, রিয়ন, মিঠুন, আশিক, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, রাজু, রহিম, সাইফুল, মেশা, রকি, মন্টা, শাওন, আরিফ, আরিফিন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান মল্লিক হিমেল।


কমেন্ট বক্স
notebook

মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু